০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত উল্টে দিল ইসি, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিনের বৈধতা ফিরে পেল।

মোঃ জাকির হোসেন কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশ : ১০:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 22

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ জাকির হোসেন কুড়িগ্রাম প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পনির উদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর হওয়ায় তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হওয়া আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বৈধ বলে রায় দেয়। এতে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী মাঠে নতুন করে রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে।

আপিল শুনানি শেষে পনির উদ্দিন আহমেদ বলেন,
“নির্বাচন কমিশনে করা আমাদের আপিল মঞ্জুর হয়েছে। কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই এক সপ্তাহ ছিল আমার জন্য ভিন্নরকম অভিজ্ঞতা।

দেশে-বিদেশে অনেকেই দোয়া ও শুভকামনা জানিয়েছেন।”
তিনি মনোনয়ন ফিরে পাওয়ায় নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাধারণ মানুষের দোয়া ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

এর আগে স্থানীয় পর্যায়ে মনোনয়নপত্র বাতিল হওয়ায় তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান আপিল শুনানিতে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়। শেষ দিনে জমা পড়ে ১৭৬টি আপিল।

ইসি আরও জানায়, আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত উল্টে দিল ইসি, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিনের বৈধতা ফিরে পেল।

প্রকাশ : ১০:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬