০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মাগুরায় পঞ্চম বেল্ট টেস্ট ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান।
তৌহিদ মাগুরা।
- প্রকাশ : ১১:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 35
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ মাগুরা।
বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে পঞ্চম বেল্ট টেস্ট ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষেশনিবার ১০ জানুয়ারি বিকাল ৩:৩০ মিনিটে মাগুরা জেলা টেনিস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, মাগুরা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দিলদার হোসেন দিলু, প্রতিষ্ঠাতা সাধারণ, বাংলাদেশ উশু ফেডারেশন এবং এস এম শহিদুল হক ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, টেকনিক্যাল কমিটি, বাংলাদেশ উশু ফেডারেশন।অনুষ্ঠানে জেলা প্রশাসক উশু খেলাধুলার মানোন্নয়ন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চার গুরুত্ব এবং জেলা পর্যায়ে উশুর প্রসারে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।










