রৌমারী সীমান্ত হতে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যায় ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ।
- প্রকাশ : ১০:২৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 28
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ রাকিব হাসান রাজিবপুর প্রতিনিধি।
কুড়িগ্রামের রৌমারীতে গুলির শব্দের পর মিস্টার আলী (২৫) নামের এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে।
১১ জানুয়ারি (রবিবার) দিবাগত রাত আড়াইটার দিকে রৌমারী উপজেলা সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।রৌমারী সদর ইউনিয়নের রতনপুর এলাকার আব্দুস ছালামের ছেলে মিস্টার আলী (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬২ নম্বর পিলারের কাছ দিয়ে ২০–২৫ জনের একটি চোরাকারবারি দল নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। এ সময় তারা ভারতের কাঁটাতারের দিকে গরু, জিরা, মাদক ও কাপড় পার করার চেষ্টা করছিল। তখন চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে এবং মিস্টার আলী নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বলেন, সীমান্তে শীতবস্ত্র পারাপারের সময় বিএসএফ গুলি ও ককটেল ছুড়ে মিস্টারকে ধরে নিয়ে যায়।ব্যাটালিয়ন ( ৩৫ বিজিবি ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুজ্জামান বলেন, বিষয়টি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, খোঁজ নেওয়া হচ্ছে।










