মাগুরায় মহম্মদপুরের বড়রিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত।
- প্রকাশ : ০২:২৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 24
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ মাগুরা।
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়ায় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ মেলা। সোমবার ১২ জানুয়ারী দুপুর থেকেই সাজ-সাজ রব। রাস্তার দুই পাশে হাজার হাজার দর্শনার্থীর ঢল। মেলা উপলক্ষে রাস্তার দুই পাশে ও মেলা স্থলে দোকান-পাট ও বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা। পথে পথে শোভা পেয়েছে বাহারি রকমের তোরণ।

প্রতি বছর ২৮শে পৌষ বড়ড়িয়া গ্রামে আয়োজন করা হয়। আবহমান বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ এই মেলা আনুষ্ঠানিকভাবে তিন দিনের হলেও মেলা চলমান থাকে প্রায় ১০ থেকে ১৫ দিন । এই দিন দুপুরের পর থেকেই পার্শবর্তী ফরিদপুর, নড়াইল, রাজবাড়ি, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে দলেদলে দর্শনার্থী আসতে থাকে। বয়স্ক মানুষ থেকে শুরু করে, শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব শ্রেণীপেশার মানুষের সরব উপস্থিতিতে মেলাস্থল হয়ে ওঠে উৎসব মুখর।ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে এবছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৭ টি ঘোড়া অংশ নিয়েছে। ঘৌড়দৌ্র ও মেলা উপলক্ষে এলাকার নতুন জামাইয়েরা বড় বড় মাছ ও মিষ্টি কিনে শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। এই কারনে এ মেলাকে স্থানীয়রা জামাই মেলা বলেও আখ্যা দিয়ে থাকে।
ঘোড়দৌড় উপলক্ষে এ মেলায় বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনী, মাছ মাংস, মিষ্টি, জিলাপী, রসগোল্লাসহ শিশুদের বিনোদনের জন্য নৌকা, নাগোরদোলা, সহ বিভিন্ন ধরনের স্টল ছিল মেলার বিশেষ আকর্ষণ। মেলার প্রথম দিন ঘোড় দৌড় প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করি দেরকে পুরস্কৃত করা হয়।। ঘোড়দৌড়ে প্রথম স্হান অধিকার করে শিয়ালঝু্রির মনিরের ঘোড়া, ২য় স্হান অধিকার করে যশোরের বাবু আলীর ঘোড়া।










