০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
২১ আগষ্ট ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৫২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / 40
মোহাম্মদ নজরুল ইসলাম,শার্শা(যশোর)
“কি করে ভুলবো বলো ২১ শে আগষ্টের কথা” “আজও বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন দেশরতœ শেখ হাসিনা সেই কষ্টের কথা” এই স্লোগানকে সামনে রেখে বেনাপোলে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন শার্শা উপজেলা এবং বেনাপোল পৌর ছাত্রলীগ।
২০০৪ সালের ২১ শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এসময় ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও সমবেদনা জানান হয়।
শুক্রবার বেলা ৩ টার সময় বেনাপোল বাজারের শাহজাহান মার্কেটের সামনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ।
শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, আওয়ামীলীগ নেতা আজিম উদ্দিন গাজী, যুবলীগ নেত্রী সালমা খাতুন ও বাগ আঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল।
এসময় বক্তব্য প্রদাণ করেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সহ সভাপতি আল ইমরান, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, বাগ আঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান প্রমুখ।
সারাদিনের বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে উক্ত সমাবেশে পিপিলিকার সারির ন্যায় শার্শা উপজেলা ছাত্রলীগের সকল সহযোগী সংগঠনের সহস্তাধীক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।





















