গণভোট ২০২৬ উপলক্ষে মাগুরায় ইমাম ও খতিবদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।
- প্রকাশ : ১০:৫৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 20
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।তৌহিদ মাগুরা।
গণভোট ২০২৬ উপলক্ষে মাগুরায় ধর্মীয়নেতৃবৃন্দ, ইমাম ও খতিবদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারী সকাল ১১ টায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন মাগুরা এর আয়োজনে মাগুরা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মজিবুল্লাহ ফরহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের সকল ধর্ম বর্ণের মানুষ অংশ গ্রহন করেছিলো কিন্ত দেশ স্বাধীনের পর আমরা দেখতে পেলাম একটা গোষ্ঠী ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার জন্য দাড়ি টুপি পরিয়ে বিভিন্ন নাটক সিনেমা তৈরি করে ইসলাম ধর্মের লোকদের অপমামিত করেছে।এছাড়াও তারা অনেকে স্বাধীনতার একক দাবিদার করেছে।
৫ আগষ্ট ২০২৪ এর পর দেশে মানুষ নতুন করে তাদের অধিকার ফিরে পেয়েছে।এখন দেশে যেন কেউ ক্ষমতায় বসার পর আর ক্ষমতা ছাড়তে চাইবেনা এমন সুঢ়োগ আর দেয়া হবে না এজন্য সবাইকে হ্যা প্রতীকে ভোট দিতে হবে।এখানে যারা মসজিদের ইমাম আছেন তাদের কাজ হবে জুম্মার খুতবায় সুদ ঘুষের বিষয়ে বয়ান করে মানুষকে ভালো পথে ফিরিয় আনা।




















