০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / 39
হৃদয় আহমেদ,(কলমাকান্দা)নেত্রকোণা
নেত্রকোণার কলমাকান্দায় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মত এবারও কলমাকান্দায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহন করে এই দিনে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত, আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল খালেক তালুকদার।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ডেপুটি কমান্ডার মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী মোঃ শামীম আহমেদ, কাজল দে সরকার সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসসহ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।





















