০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ।

সবুজ বাশারদেওয়ানগঞ্জ (জামালপুর):
  • প্রকাশ : ১১:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 23

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ  সবুজ বাশারদেওয়ানগঞ্জ (জামালপুর):

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আপেল (২৫)। তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের মদনেরচর গ্রামের ফুতুর আলীর ছেলে।
স্বজনদের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ট্রেন ধরার কথা বলে একই গ্রামের আব্দুল্লার ছেলে রিপন মিয়া (২৫) আপেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে আপেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

রোববার (২৫ জানুয়ারি) সকালে মদনেরচর গ্রামের সাইফুলের পুকুরপাড় সংলগ্ন একটি আখক্ষেত থেকে আপেলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনদের অভিযোগ, আপেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ।

প্রকাশ : ১১:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬