১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে কর্মকর্তাদের প্রশিক্ষণ।

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ১২:০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 19

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিিদ, মাগুরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মাগুরায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার ২৪ জানুয়ারি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক, জেলা পুলিশ সুপার , জেলা নির্বাচন অফিসার, জেলা আনসার কমান্ড্যান্ট, উপজেলা নির্বাহী অফিসার (মাগুরা সদর)সহ ভোটগ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি আব্দুল্লাহ আল মাহমুদ “অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি ভোটগ্রহণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, এই প্রশিক্ষণ কর্মসূচি ২৪ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। এতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচনী আইন, বিধি-বিধান, ভোটগ্রহণ পদ্ধতি ও দায়িত্ব সম্পর্কিত বিষয়ের উপর বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে কর্মকর্তাদের প্রশিক্ষণ।

প্রকাশ : ১২:০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬