ধানের শীষের গণসংযোগ, উন্নয়ন ও পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে বিএনপি নেতাকর্মীরা।
- প্রকাশ : ০১:০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 20
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ জাকির হোসেন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদর ইউনিয়নের সদর ৮ নং ওয়ার্ডের মুসল্লি পাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল-এর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত ফুলবাড়ী গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য। তারা রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নদীভাঙন রোধ এবং যুবসমাজের জন্য কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদীন বাবুল ও মোঃ খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক, ফুলবাড়ী উপজেলা নির্বাচনী ধানের শীষ কমিটি এবং মোহাম্মদ মোজাম্মেল হক, আহ্বায়ক, ফুলবাড়ী সদর ইউনিয়ন নির্বাচনী ধানের শীষ কমিটি।
আরও উপস্থিত ছিলেন শ্রী বিষ্ণুচন্দ্র সেন, সদস্য সচিব, ফুলবাড়ী উপজেলা ছাত্রদল।
প্রচারণা বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মোহাম্মদ আনিচুর রহমান আরিফ-ফুলবাড়ী উপজেলা যুবদল নেতা ও ফুলবাড়ী সদর ইউনিয়ন ধানের শীষ নির্বাচনী কমিটির সদস্য। তিনি মাঠপর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করা, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং যুবসমাজকে উদ্বুদ্ধ করতে সক্রিয়ভাবে কাজ করেন, যা প্রচারণাকে আরও বেগবান করে।
নেতাকর্মীরা জানান, এই কর্মসূচির মধ্য দিয়ে ফুলবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ভোট প্রচার ও গণসংযোগ কার্যক্রম শুরু করা হয়েছে, যা আগামী দিনে আরও বিস্তৃত করা হবে।
শেষে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করে ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।




















