০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ কোটালীপাড়ার সোনাখালীতে বাংলাদেশ খেলাফত মজলিসের উঠান বৈঠক

আউলাদ গোপালগঞ্জ। 
  • প্রকাশ : ০১:৩৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 20

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আউলাদ গোপালগঞ্জ। 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের সোনাখালী গ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি আব্দুল আজিজ মাক্কি স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মুফতি আব্দুল আজিজ মাক্কি বলেন, দেশে বিগত দিনে দুর্নীতি, অনৈতিকতা ও স্বার্থান্বেষী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। তিনি বলেন, “আপনাদের ভোটে যদি আমি এই সংসদীয় আসনে নির্বাচিত হতে পারি, তাহলে ইনশা-আল্লাহ দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ উপহার দেব।”

তিনি আরও বলেন, “এই আসন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন। তিনি দেশে থাকলে হয়তো আমার এখানে আসার প্রয়োজন হতো না। আমি জানি, তিনি থাকলে আপনারা তাকেই ভোট দিতেন। বর্তমানে তিনি না থাকায় আমি আপনাদের কাছে এসেছি একটি ভোটের আশায়। আপনারা আপনাদের মূল্যবান ভোট রিকশা মার্কায় দিয়ে আমাকে সংসদে পাঠাবেন—ইনশা-আল্লাহ।”

তার বক্তব্যে সোনাখালী গ্রামের বিশিষ্টজন ও সর্বস্তরের জনগণ মুফতি আব্দুল আজিজ মাক্কির প্রতি আস্থা প্রকাশ করেন এবং ব্যাপক সাড়া দেন।

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কোটালীপাড়া উপজেলা সভাপতি মোহসিন উদ্দিন ও সিনিয়র সহ-সেক্রেটারি এফ. এম. সাব্বির বিন সুলতান। এছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।বৈঠক শেষে কুশলা ইউনিয়ন মাদ্রাসা প্রাঙ্গণ ও আমতলী ইউনিয়ন মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলের মাঠে উপস্থিত হয়ে আত্মনিবেদন করা হয়।

Please Share This Post in Your Social Media

গোপালগঞ্জ কোটালীপাড়ার সোনাখালীতে বাংলাদেশ খেলাফত মজলিসের উঠান বৈঠক

প্রকাশ : ০১:৩৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬