০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতপাখার প্রার্থীকে বিজয়ী করার আহবান চরমোনাই পীর-

রাসেল রানা, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।
  • প্রকাশ : ০২:১৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 23

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

রাসেল রানা, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম।সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলার এনএম উচ্চ বিদ্যালয় মাঠে তিনি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মুফতী রেজাউল করিম বলেন, ৫৪ বছরে কি হয়েছে আমরা জানি। হাতে আর সময় নেই। সবাইকে বুঝিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আগামি ১২ ফেব্রুয়ারি নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে পারলে দুনিয়াতে শান্তি আর এর ইসলামী আদর্শ ধারণ করলে আল্লাহ আখিরাতেও শান্তি দান করবেন।

এসময় জামালপুর-১ আসনের প্রার্থী আবদুর রউফ তালুকদারের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন এবং সকলের জন্য দোয়া চান পীর রেজাউল করিম।ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল করিম আকরাম, জেলা সভাপতি মোস্তফা কামাল, বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা শাহজালাল, মুফতী হামিদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

হাতপাখার প্রার্থীকে বিজয়ী করার আহবান চরমোনাই পীর-

প্রকাশ : ০২:১৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬