১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যা যা করার দরকার তাই করব- ইউএনও 

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০২:৫৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 22

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ হেলাল উদ্দিন সরকার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করার লক্ষ্যে যা যা করার দরকার প্রশাসন তাই করবে বলে জানান ইউএনও ও সহকারি রিটার্নিং অফিসার সাদিয়া ইসলাম সীমা। তিনি আরো বলেন ফুলপুরে ৯০ টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। রাখা হবে বাড়তি নিরাপত্তা। এছাড়াও যানজট বিষয়ে তিনি বলেন, প্রশাসন ইচ্ছা করলেই সব পারেন, তবে মানবিক দৃষ্টিকোণে অনেক কাজ করতে পারেন না। যেমনঃ উচ্ছেদ অভিযান। তবে সকলের সার্বিক সহযোগিতা পেলে যানজট মুক্ত ফুলপুর উপজেলা উপহার দিব। সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরির উপর আবারো উচ্ছেদ অভিযান শুরু করবো।

​এছাড়াও ব্যাটারি চালিত অটো, রিক্সা ও সিএনজি যেন রাস্তার উপর না থাকে সে বিষয়েও একটি ব্যবস্থা নেওয়া হবে। এসব কথা তিনি মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বলেন। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ফুলপুরে অস্থায়ী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান সহ কমিটির অপরাপর সদস্যবৃন্দ।

​সভায় অধিকাংশ সদস্য তাদের নিজ নিজ বক্তব্যে ফুলপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো বলে অভিমত ব্যক্ত করেন। তবে অপমৃত্যু ও বাল্য বিয়ে সাধারণ জনগণকে সচেতন করতে বলা হয়। এছাড়াও চুরি ও মাদকদ্রব্য সহ অপরাধমুক্ত ফুলপুর গড়ার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নজর রাখতে আহ্বান জানান। এ সময় ময়মনসিংহ জেলার মধ্যে একমাত্র ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা এবং অত্র উপজেলার নাজির মিজানুর রহমান নাঈম “শুদ্ধাচার পুরস্কার” পাওয়ায় সভায় তাদেরকে অভিনন্দন জানানো হয়।

Please Share This Post in Your Social Media

অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যা যা করার দরকার তাই করব- ইউএনও 

প্রকাশ : ০২:৫৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬