০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অস্বাভাবিক জোয়ারে সাবমেরিন ক্যাবল এখন প্রকাশ্যে দেখা যাচ্ছে
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:৩৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / 35
পটুয়াখালী প্রতিনিধি
বালু সরে যাওয়ায় সমুদ্র তলদেশ থেকে উঠে আসা দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের হাই ভোল্টেজ ডিসি পাওয়ারের সংযোগ ক্যাবল এখন প্রকাশ্যে দেখা যাচ্ছে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টের সামান্য পূর্বদিকে বেরিয়ে আসা এ ক্যাবলের সংযোগ অসাবধানতায় বিচ্ছিন্ন হলে বন্ধ হয়ে যেতে পারে ল্যান্ডিং স্টেশনের সব ধরনের সার্ভিস।
ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে অস্বাভাবিক জোয়ারের ঢেউয়ের ঝাপটায় বালুক্ষয়ের কারণে মাটির অগভীরে থাকা এ ক্যাবল বেরিয়ে আসে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) উপ-মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন, ‘এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বর্তমানে (২৪ ঘণ্টা) সার্বক্ষণিক নজরদারির জন্য সিকিউরিটি গার্ড নিযুক্ত করা হয়েছে। কুয়াকাটা পর্যটন পুলিশকে এ কাজে সম্পৃক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে শুক্রবার অথবা শনিবার সংস্কার কাজ শুরু করা হবে।





















