০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও বিক্ষোভ মিছিল

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০৩:১৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 20

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুরের পর ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সাজেদুর রহমান ইদ্রিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সামসুল আলম সামু। এছাড়া উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ ছগীর হোসেন, ইসলামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মিল্টন, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান, যুবদল নেতা রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা ইসলামপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব হারুন অর রশিদ হারুন–এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পরে সন্ধ্যার পর রামদিয়া বাজারে নেতাকর্মীরা সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন অলি-গলি প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে এবং জনগণকে বিএনপির রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে সচেতন করতে হবে।

আলোচনা সভাটি পরিচালনা করেন ইসলামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান।

Please Share This Post in Your Social Media

ইসলামপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও বিক্ষোভ মিছিল

প্রকাশ : ০৩:১৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬