সুখচর ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা।
- প্রকাশ : ০৩:২৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 26
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ শাহেদ উদ্দিন হাতিয়া প্রতিনিধি:
আসন্ন ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৩ নং সুখচর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।

আজ দিনব্যাপী এ প্রচারণায় নেতৃত্ব দেন মোঃ শাহেদ উদ্দিন। এ সময় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত **ফ্যামিলি কার্ড** ও **কৃষি কার্ড** কর্মসূচির বিষয়ে সাধারণ মানুষের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরা হয় এবং এসব কর্মসূচির উপকারিতা সম্পর্কে জনগণকে অবহিত করা হয়।
প্রচারণা চলাকালে সুখচর ইউনিয়নের সাবেক সভাপতি এনায়েত হোসেন সেলিম বলেন, “দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার ও কৃষকের ন্যায্য দাবি আদায়ে ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সুখচর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছায়েদ চৌধুরী, সুখচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রাসেল উদ্দিন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফিরোজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
নেতৃবৃন্দ ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং একটি গণতান্ত্রিক ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সকলে মিলেই কাজ করার অনুরোধ করেন।




















