মুক্তাগাছায় গণভোট ও নির্বাচন বিষয়ক অবহিতকরণ সভায় ডিসি ময়মনসিংহ
- প্রকাশ : ০৭:৩৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 22
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
নিজস্ব প্রতিবেদক।
পরিবর্তনের জন্য “হাঁ” ও “দেশের চাবি আপনার হাতে” সম্বলিত লিফলেট বিতরণের মধ্য দিয়ে ১মবারের মতো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমুলক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সারাদেশের সাথে ময়মনসিংহের মুক্তাগাছায় ভোটার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা উপজেলা প্রশাসন আয়োজিত ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে চলমান কর্মসূচি’র অংশ হিসেবে গতকাল উপজেলা ও ৫নং বাঁশাটি ইউনিয়ন পরিষদ যৌথ আয়োজনে
অনুষ্ঠেয় ভোটার অবহিতকরণ সভা ও কুইজ প্রতিযোগিতার সভাপতি , সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্রের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সন্ধ্যে ৬টায় শুরু হওয়া উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান , রিটার্নিং কর্মকর্তা,বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ময়মনসিংহ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মেজর তারেক আজিজ,ইউনিট প্রধান,মুক্তাগাছা,
মো.মিজানুর রহমান,পুলিশ সুপার,ময়মনসিংহ জেলা পুলিশ ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ্ আল মোহসিন । স্থানীয় প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভিজিলেন্স ও অবজারভেশন টিম , মুক্তাগাছা , ময়মনসিংহের অন্যতম সদস্য যথাক্রমে সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনা ,
উপজেলা কৃষি অফিসার সিলমিন জাহান ইলমা , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ , উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম , উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাকিয়া আক্তার , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবিতা নন্দী,উপজেলা আনসার ভিডিপি অফিসার নাছিমা বেগম , সদস্য সচিব ও উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম
প্রমুখ। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি , শিক্ষক প্রতিনিধি,জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ,প্রত্যন্ত অঞ্চলের নারী-পুরুষ নির্বিশেষে ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
স্থানীয় ইউপি প্রশাসনিক কর্মকর্তা দীপ্ত মোহনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ভেটেরিনারি সার্জন ডাঃ আনোয়ার পারভেজ , উপজেলা পরিসংখ্যান অফিসার আব্দুল্লাহ আল্ আমিন, অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান , উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ শফিউল আযম অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, আগামী ১২ ফেব্রুয়ারি ‘২৬ ইং এই আসনের ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে মোট ৩ লক্ষ ৮৭ হাজার ৯২৫ জন নারী ও পুরুষ ভোটারসহ ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার ১০৪টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৭.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আয়োজন শেষে বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর পর্ব ও কুইজের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এসময় অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।




















