শ্রীপুরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
- প্রকাশ : ১১:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 38
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিিদ, মগুরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাগুরার শ্রীপুর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি শ্রীপুর উপজেলায় আলহাজ্ব আলতাব হোসেন মহিলা কলেজে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন মাগুরায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর অধিনায়ক; পুলিশ সুপার, মাগুরা; জেলা নির্বাচন অফিসার; জেলা আনসার কমান্ড্যান্ট; বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীপুর উপজেলা ক্যাম্প কমান্ডার এবং শ্রীপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনি আইন ও বিধিমালা, ভোটগ্রহণের ধাপসমূহ এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।




















