মাগুরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা।
- প্রকাশ : ০২:০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 26
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ মাগুরা।
“নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ ও সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে মাগুরা সদর উপজেলার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা জেলা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: জিল্লুর রহমান, পুলিশ সুপারের প্রতিনিধি ইনস্পেক্টর সুলতান, জেলা শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার সুমন অধিকারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় বক্তারা নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, খাদ্যে ভেজাল রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে নিরাপদ খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় মাগুরা সদর উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগীদের অভিভাবক ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্হিত ছিলো।










