১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রেলপথ অবরোধ করে গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ:

মো: আখতারুজ্জামান সোহাগ গাজীপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 18

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মো: আখতারুজ্জামান সোহাগ গাজীপুর জেলা প্রতিনিধি।

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বরাদ্দের সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। এতে ঢাকা–রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর শিমুলতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভুরুলিয়া এলাকায় গিয়ে ঢাকা–রাজশাহী রেলপথে অবস্থান নেয়। রেললাইন অবরোধের ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন এবং ট্রেনের সময়সূচি বিঘ্নিত হয়।

বিক্ষোভকারীদের দাবি, উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ কোটা দেওয়ার প্রস্তাব কারিগরি শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। তারা এই সুপারিশ অবিলম্বে বাতিল করে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী জানান, রেলপথ অবরোধের কারণে কয়েকটি স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে।

Please Share This Post in Your Social Media

রেলপথ অবরোধ করে গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ:

প্রকাশ : ০১:০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬