০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর চাটখিলে স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে বন্ধকী স্বর্ণ আত্মসাতের অভিযোগ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৪২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
  • / 43
মোজাম্মেল হক,নোয়াখালী
চাটখিল পৌর শহরের স্বর্ণ ব্যবসায়ী হরেকৃষ্ণ জুয়েলার্স এর মালিক কার্তিক দেবনাথ এর বিরুদ্ধে প্রতারণার মধ্যমে বন্ধকী স্বর্ণ আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে । এই ব্যাপারে চাটখিল পৌর শহরের ওষুধ ব্যবসায়ী নূর হোসেন পলাশ বাদী হয়ে গত বুধবার রাতে চাটখিল থানায় অভিযোগ দায়ের করছেন।অভিযোগে জানাযায়, গত বছর ২৪ অক্টোবর নূর হোসেন পলাশ দুইটি স্বর্ণের চেইন এক জোড়া কানের দুল বন্ধক রেখে ৩৫ হাজার টাকা ঋণ গ্রহণ করেন।ঋণের সুদ বাবদ মাসিক ১ হাজার টাকা  ধার্য করা হয়।গত  ২৮ জুলাই সন্ধ্যা কার্তিক দেবনাথ নূর হোসেন পলাশকে সুদের ৮ হাজার টাকা নিয়ে যাওয়ার জন্য তার দোকানে ডাকে। নূর হোসেন পলাশ তার দোকানে গিয়ে তাকে ৫ হাজার টাকা দিয়ে ৩ হাজার টাকা পরে দেওয়ার কথা বলে। এতে কার্তিক দেবনাথ ৫ হাজার টাকা না রেখে একত্রে ৮ হাজার টাকা দেওয়ার দাবী জানায়।  নূর হোসেন পলাশ এক দিনের সময় নিয়ে পরের দিন ২৯ জুলাই সকালে স্বর্ণের দোকানে যায়।সেখানে গিয়ে পলাশ তাকে ৮ হাজার টাকা দেওয়ার পর  সে টাকা না রেখে তাকে বলে স্বর্ণ অন্যত্রে বিক্রি    করা হয়েছে।  স্বর্ণ ফেরত দেওয়া যাবেনা। পলাশ তাকে কাকতি- মিনতি করে স্বর্ণ চাইলে স্বর্ণ ফেরত দেওয়া তো দুরের কথা পলাশের সাথে খারাপ আচরণ করে তাকে দোকান থেকে বের  করে দেয়।  এই ব্যাপারে পলাশ স্বর্ণ ব্যবসায়ী সমিতির নেতাদের জানালেও কোনো লাভ হয়নি। কার্তিক দেবনাথের বিরুদ্ধে আনিত অভিযোগের ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে  তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এই ব্যাপারে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ঘটনার তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

নোয়াখালীর চাটখিলে স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে বন্ধকী স্বর্ণ আত্মসাতের অভিযোগ

প্রকাশ : ০৬:৪২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০