সেনা জোনের মানবিক উদ্যোগ: অসহায়দের মাঝে টিন, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ
- প্রকাশ : ০১:১৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 21
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি বেবি টাইগার্স)-এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা জোনে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি এবং উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ, সেলাই মেশিন, টিন ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন, কিউএম শেখ সাব্বির আহমেদসহ অন্যান্য সেনা কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। পাহাড়ের সকল সম্প্রদায়ের মাঝে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সেনাবাহিনী জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।”
উপকারভোগীরা এ সহায়তার জন্য দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।দীঘিনালা সেনা জোনের মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে আস্থা ও সৌহার্দ্যের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।




















