০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় বিএনপি প্রার্থীর ব্যানার ছেঁড়ার অভিযোগ, প্রশাসনে লিখিত আবেদন।

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • প্রকাশ : ১২:২২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 25

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং পরিকল্পিতভাবে প্রচারে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা উপজেলা সহকারী ট্রেনিং কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অভিযোগপত্র জমা দেন।

অভিযোগে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ-এর নির্বাচনী প্রতীক ধানের শীষের পোস্টার, ব্যানার ও ফেস্টুন উদ্দেশ্যমূলকভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে। এসব কর্মকাণ্ড আইনবহির্ভূত এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়, নির্বাচন কমিশনের বিধি মেনে অনুমোদিত স্থানে প্রচারসামগ্রী টাঙানো হলেও বারবার সেগুলো নষ্ট করা হচ্ছে। এতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং ভোটারদের মাঝে নেতিবাচক প্রভাব পড়ছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন অভিযোগপত্র জমা দেন। তিনি বলেন, “নির্বাচনী মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হবে।”

এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল পারভেজ জানান, “আমি অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি।

Please Share This Post in Your Social Media

দীঘিনালায় বিএনপি প্রার্থীর ব্যানার ছেঁড়ার অভিযোগ, প্রশাসনে লিখিত আবেদন।

প্রকাশ : ১২:২২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬