০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে টিকিয়ে রাখতে নদী বাঁচাতে হবে : প্রধানমন্ত্রী

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১১:৪৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / 73
নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীদূষণ বন্ধের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আমাদের নদী বাঁচাতেই হবে। বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সেই প্রবহমান নদী। শিরা-উপশিরার মধ্য দিয়ে রক্তধারা আমাদের শরীরকে বাঁচায়, বাংলাদেশকেও কিন্তু বাঁচায় এ পানি ও নদী।
সোমবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ ও নাব্যতা রক্ষার লক্ষ্যে প্রণীত মাস্টারপ্ল্যানের আলোকে সম্পাদিত সমীক্ষা প্রতিবেদন অবলোকন এবং সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্তবিষয়ক সভায় এসব কথা বলেন শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর আমাদের সবসময় একটা প্রচেষ্টা ছিল, নদীগুলোকে কীভাবে সুরক্ষিত করা যায়, কীভাবে নাব্যতা ফিরিয়ে আনা যায়। একসময় বাংলাদেশের নৌপথই ছিল পণ্য পরিবহনের একমাত্র বাহন, একমাত্র জায়গা। নৌপথগুলো কমতে কমতে অনেক জায়গায় এখন নদীপথ নেই।
ঢাকার বাইরে অন্য শহরগুলো পরিকল্পিতভাবে গড়ে তোলার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঢাকার বাইরে অন্য শহরগুলোর ক্ষেত্রেও এখনই পরিকল্পনা নিতে হবে। আমরা যে পরিকল্পনাই করি না কেন, সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, পানির প্রবাহ ঠিক থাকে। নদীগুলোর ড্রেজিং করার সঙ্গে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশকে টিকিয়ে রাখতে নদী বাঁচাতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশ : ১১:৪৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩