০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে নৌবাহিনী

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৪১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
  • / 39
দিপংকর দাস,পটুয়াখালী প্রতিনিধি
করোনা পরিস্থিতিতে পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য দুইশ পরিবারের মাঝে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করেছে। কমান্ডার খুলনা নেভাল অঞ্চল কর্তৃপক্ষের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নে নির্মানাধীন বাংলাদেশ নৌ বাহিনীর শের-ই-বাংলা নৌ ঘাটি চত্বরে এ খাদ্য সহায়তা প্রদান করেন কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এসময় শের ই বাংলা নৌবাহিনীর ঘাটির অধিনায়ক ক্যাপটেন এম মহব্বত আলীসহ শের-ই-বাংলা নৌঘাটির উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলার লালুয়া ইউনিয়নের ১ নং ও ৩ নং ওয়ার্ডের দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ৬ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি লবন ও নগদ ৫শ’ টাকা করে প্রদান করা হয়। এরপর ঘাটির নির্ধারিত স্থানে বৃক্ষরোপ কর্মসূচি পালন করা হয়। এছাড়া এসময় শের-ই-বাংলা প্রকল্প কাজে নিয়োজিত সাড়ে আটশ শ্রমিকের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে নৌবাহিনী

প্রকাশ : ০৬:৪১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০