১০:২১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নির্বাচন ও গণভোট উপলক্ষে মাগুরার শ্রীপুরে যৌথ টহল কার্যক্রম:
তৌহিদ মাগুরা।
- প্রকাশ : ০১:৪৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 26
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ, মাগুরা।
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জেলা প্রশাসক, মাগুরা ০৬ ফেব্রুয়ারি জেলার শ্রীপুর উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীসহ যৌথ টহল কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় তিনি আসন্ন নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন।
এসময় জেলা প্রশাসক আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটাধিকার প্রয়োগে সকলকে উৎসাহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক, জেলা আনসার কমান্ড্যান্ট; শ্রীপুর সেনা ক্যাম্পের কমান্ডার, মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং এসি ল্যান্ড, শ্রীপুর, মাগুরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।










