ঘোড়া প্রতীকে ভোট চাইলেন সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার।
- প্রকাশ : ১০:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 39
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ হেলাল উদ্দিন সরকার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নির্বাচনী তৎপরতা শুরু করেছেন সাবেক সংসদ সদস্য ও জননেতা শাহ শহীদ সারোয়ার।শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বালিখাঁ ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিনি সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন। এসময় তিনি ঘোড়া প্রতীক নিয়ে আগামী নির্বাচনে জনগণের সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
সাবেক এই সংসদ সদস্য তাঁর অনুসারী ও স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বালিখাঁ বাজারের অলিগলি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যান। তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। গণসংযোগকালে শাহ শহীদ সারোয়ার বলেন: আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় ঘোড়া প্রতীকে আপনাদের মূল্যবান ভোট ও দোয়া প্রত্যাশা করছি।
“সাবেক এই নেতার আগমনে স্থানীয় কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বালিখাঁ এলাকার সাধারণ ভোটাররা জানান, নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীরা মাঠে নামছেন, যা নির্বাচনী আমেজকে আরও বাড়িয়ে দিচ্ছে।




















