০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু ভোট নিশ্চিতে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা তৎপরতা

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • প্রকাশ : ১১:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 19

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন, ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দ্য বেবি টাইগার্স)-এর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিনের নেতৃত্বে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

ইতোমধ্যে উপজেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন জানান, ভোটাররা যাতে নির্বিঘ্ন, ভয়মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সেনাবাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সর্বদা প্রস্তুত থাকবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায় সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয় ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। অনেকেই মনে করছেন, সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথকে আরও সুগম করবে।

Please Share This Post in Your Social Media

সুষ্ঠু ভোট নিশ্চিতে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা তৎপরতা

প্রকাশ : ১১:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬