১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একযোগে ৪৭ ইউএনও’র বদলি অনুমোদন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১১:৩৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / 69

নাহিদ হাসান,ঢাকা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।
সেই আলোকে ৪৭ জন ইউএনওকে বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনের কাছে সুপারিশ করলে, তাতে অনুমোদন দিয়েছে ইসি।
সোমবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
জানা যায়, ইসির পক্ষ থেকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে একইস্থানে এক বছরের বেশি সময় কর্মরত আছেন এমন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছয় মাসের বেশি আছেন এমন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।
সে নির্দেশনার আলোকে ৪৭ জন ইউএনওকে বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনের কাছে সুপারিশ পাঠায়। আর তাতেই অনুমোদন দিয়েছে ইসি।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, দেশের বিভিন্ন এলাকার ৪৭ জন ইউএনওকে বদলির সুপারিশ এলে কমিশন তাতে অনুমোদন দেয়। আরও ২০ জনের চিঠি এসেছে। মোট ২৫০ জনের মতো ইউএনও বদলি হতে পারেন।
ইসির এই কর্মকর্তা আরও জানান, ৩২০ জনের মতো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

একযোগে ৪৭ ইউএনও’র বদলি অনুমোদন

প্রকাশ : ১১:৩৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩