০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মটবাড়ী গ্রামে একই রাতে তিন অটোভ্যান চুরি।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ১২:৪১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 22

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নর মটবাড়ি গ্রামে এক রাতে ব্যাটারিচালিত তিনটি ভ্যান চুরির ঘটনা ঘটেছে।রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা গ্রামের বিভিন্ন স্থান থেকে তিনটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া ভ্যানগুলোর মালিক হলেন— মোঃ মান্নান শেখ, ময়ান উদ্দিন এবং মোঃ জাহাঙ্গীর।

ঘটনার পরপরই ভুক্তভোগীরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী হাইওয়ে পুলিশের সহযোগিতায় মোঃ মান্নান শেখের ভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়। তবে এ ঘটনায় জড়িত চোরদের কাউকে আটক করা যায়নি। অন্যদিকে এখনো নিখোঁজ রয়েছে ময়ান উদ্দিন ও মোঃ জাহাঙ্গীরের দুটি ভ্যান। ভুক্তভোগী পরিবারগুলো চুরি যাওয়া ভ্যান উদ্ধারে প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ কামনা করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মটবাড়ি যুবসমাজের উদ্যোগে জানানো হয়েছে, খুব শিগগিরই গ্রামে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়। এছাড়া এখনো নিখোঁজ থাকা দুটি ভ্যান উদ্ধার বা চোর শনাক্ত করতে সহায়তা করলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে যুবসমাজের পক্ষ থেকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

মটবাড়ী গ্রামে একই রাতে তিন অটোভ্যান চুরি।

প্রকাশ : ১২:৪১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬