০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
টাঙ্গাইল নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লাল মিয়ার দাফন সম্পন্ন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১০:৩৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / 37
মোঃ শরিফুল ইসলাম,টাঙ্গাইল
টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নের পাইকশা মাইঝাইল গ্রামের ৯ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা লাল মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন।
মঙ্গলবার (১৮ আগষ্ট) মুক্তিযোদ্ধা লাল মিয়া টাঙ্গাইল সদর হাসপাতালে ভোর ৫টার সময় ইন্তেকাল করেন। তাঁর জানাযার নামাজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর।
এ সময় সলিমাবাদের বীর মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গসহ নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা লাল মিয়া
মঙ্গলবার ১৮ আগষ্ট সকাল ৫টায় টাঙ্গাইল সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মরহুম মুক্তিযোদ্ধা লাল মিয়ার ৮জন ছেলে,মেয়ে, স্ত্রীসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।





















