গোপালগঞ্জ-৩ আসনে নব নির্বাচিত এমপি এস এম জিলানী’র সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন।
- প্রকাশ : ০২:৫৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 10
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
এইচ এম আওলাদ জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।
গোপালগঞ্জ-৩ আসনে বিজয়ী এম পি এস এম জিলানীর সঙ্গে গোপালগঞ্জ জেলা ও কোটালীপাড়া উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। উক্ত সাক্ষাৎকালে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীদের এস এম জিলানী বলেন- আমি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার এম পি হয়েছি আপনাদের দোয়ায়।
আমি আপনাদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, সে ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগীতা প্রয়োজন।এ প্রশ্নের জবাবে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা বলেন- আপনি যখন আমাদেরকে স্মরণ করবেন আমরা প্রস্তুত থাকবো ইন-শা-আল্লাহ।জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ এর সাংবাদিক প্রশ্ন করেন,যে আপনি দীর্ঘ প্রতিক্ষার পর এই ১২ ফেব্রুয়ারি ২০২৬ এ বড় ধরণের সফলতা পেয়েছেন,এতে আপনার মানসিক অনুভুতি কেমন,আপনি কিভাবে এই আসনে কাজ করতে চাচ্ছেন ?
সাংবাদিকের প্রশ্নের জবাবে এস এম জিলানী বলেন-দেখুন জনগনই আমার অনুভুতি,আমি অত্র আসনেনসর্বস্তরের জনগনের সহযোগীতায় আশাবাদি,আপনাদেরকে আমার
প্রয়োজন যেহেতু এদেশের সর্বস্তরের জনগন আমাকে সংসদে
যাবার সুযোগ করে দিয়েছেন,আমি এই জনগনের কথা সংসদে তুলে ধরতে চাই।ধর্মের কোনো ভেদাভেদ নাই সবাই আমার কাছে সমান।
তাইআ পনাদের কাছ থেকে সহযোগীতা কামনা করি এবং আমাকে সহযোগীতা করবেন। আমি আরো আশা করি যে,আপনারা আপনাদের কাজ আমার কাছ থেকে আদায় করে নিবেন এবং আমি সর্ব ডাকে সাড়া দিবো ইন-শা-আল্লাহ। সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক বিরোধী বিষয়টি জানতে চাইলে তিনি আরো বলেন-
এ ব্যাপারে গোপালগঞ্জ-৩ আসনের সকল জনগনের কাছে সহযোগীতা চাই,সন্ত্রাসী কিংবা মাদক জড়িতদের উপযুক্ত শাস্তি রয়েছেনএবং আপনারা এর বিরুদ্ধে এগিয়ে আসবেন এটাই আমার জোড়ালো দাবী আপনাদের কাছে।তাহলে এ দেশ কে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে আরো সহজ হবে,মনে রাখবেন অন্যায়কারীকে এক বিন্দুও ছাড় দেওয়ার কোন সুযোগ
থাকবেনা ইন-শা-আল্লাহ।
শুভেচ্ছা সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতিঃ মুফতি ফারুক হাসান নাদভী,সহ সভাপতিঃ আব্দুল্লাহ আল হাফিজ, কোটালীপাড়া উপজেলা সেক্রেটারিঃ মাওলানা মান্জুরুল হক সিনিয়র সহ: সেক্রেটারীঃ সাব্বির বিন সুলতান,পৌর কমিটির সভাপতিঃ মাওলানা আনসার উদ্দিন আরো দলের অন্যান্য নেতাকর্মী উপস্হিত ছিলেন।










