০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ী উপজেলার দুই ব্যক্তিকে বগুড়ায় ১ কেজি গাঁজাসহ আটক।

মোঃ জাকির হোসেন ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:৩৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 18

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ জাকির হোসেন ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি।

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার দুই যুবককে কোমরে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। ডিএনসি সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া ‘খ’ সার্কেলের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় শিবগঞ্জ থানা-এর আওতাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায়, রংপুর–বগুড়া মহাসড়কের পূর্ব পাশে।

অভিযানকালে মোকামতলা থেকে বগুড়াগামী একটি নিবন্ধনবিহীন সিএনজি তল্লাশি করা হলে দুই ব্যক্তির কোমর থেকে পলিথিনে মোড়ানো ও স্কচটেপে পেঁচানো অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৫০০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১ (এক) কেজি। পাশাপাশি তাদের কাছ থেকে দুটি পুরাতন বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেনঃ-
১) মোঃ আবেদ আলী (৪০), পিতা- মোঃ মোফাজ্জল হোসেন, সাং- শিমুলবাড়ী দোলাপাড়া, ওয়ার্ড নং-০৬, ডাকঘর- মিয়াপাড়া, থানা- ফুলবাড়ী উপজেলা, জেলা- কুড়িগ্রাম। ২) মোঃ রাসেল মিয়া (২৮), পিতা- মৃত হযরত আলী, সাং- পূর্ব ফুলমতী যোগীপাড়া, ওয়ার্ড নং-০৫, নাওডাঙ্গা ইউনিয়ন, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম।

ডিএনসি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামত আইনগত প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ী উপজেলার দুই ব্যক্তিকে বগুড়ায় ১ কেজি গাঁজাসহ আটক।

প্রকাশ : ০১:৩৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬