পবিত্র রমজান উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।
- প্রকাশ : ০২:০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 9
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ, মাগুরা।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বুধবার ১৮ই ফেব্রুয়ারি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। বেলা ১১.৩০টা থেকে ২.০০টা পর্যন্ত পরিচালিত অভিযানে মাছ-মাংশ, মুরগি বাজার, সবজি, গুড়ের দোকান, ফলের দোকান, তেল, চাউল, অন্যান্য ভোগ্যপণ্য ও মুদি দোকানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান সমূহে তদারকি করা হয়।
এসময় মেসার্স স্বপন স্টোর ও মেসার্স কাকলী স্টোর নামক ০২ প্রতিষ্ঠানকে যথাযথভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য তালিকা প্রদর্শন না করা, নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে না রাখা, অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য পণ্য খোলা রেখে বিক্রয় করা। এসমস্ত অপরাধে প্রতিষ্ঠান ২টির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
পরবর্তীতে মাছ বাজার, মাংশ বাজার, মুরগির দোকান সবজি, ফলের দোকানসহ অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাবার সংরক্ষণ ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া এই রমজান মাসে কেউ যেন অযৌক্তিকভাবে কোন পণ্যের মূল্যবৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মো: রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।










