প্রথম রমজানে বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
- প্রকাশ : ১২:৩৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 10
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ১৯ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার ও বালিয়াকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
অভিযানের সময় ইফতার সামগ্রী, মিষ্টান্ন, মুদি ও ফলের দোকানসমূহে পণ্যের মান, সামগ্রিক পরিবেশ এবং ক্রয় রসিদ যাচাই করা হয়।
দোকানদারদের সচেতন ও সতর্ক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাজারে থাকা ক্রেতারা জানান, “রমজানে বাজারের পণ্যের মান ও দাম নিয়ে অনেক সময় উদ্বেগ থাকে, প্রতিনিয়ত এ ধরনের অভিযান অব্যাহত থাকুক ”।
এহসানুল হক শিপন বলেন, “জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার রক্ষায় আমরা কঠোর থাকব।”










