০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে সোনাপুর বাজারে সংঘর্ষ, থানায় অভিযোগ দায়ের।

আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশ : ০১:৫৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 7

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর সোনাপুর বাজার এলাকায় গরুর হাটে ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। পরে এ বিষয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোছাঃ সাজেদা বেগম (৪৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ৩টার দিকে নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারস্থ গরুর হাটে বাদীর ভাতিজা রহিম বিশ্বাস (৩৭) ও শোভন বিশ্বাসের মধ্যে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে শোভন বিশ্বাস সেখান থেকে চলে যান।

পরে বিকাল আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে অভিযোগে উল্লেখিত কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে এসে রহিম বিশ্বাসকে ঘিরে ধরে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এসময় বাদীর স্বামী জিন্নাহ বিশ্বাস (৫৫) এগিয়ে গেলে তাকেও ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে জিন্নাহ বিশ্বাস গুরুতর আহত হন। রহিম বিশ্বাসও আহত হন।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত জিন্নাহ বিশ্বাসকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং রহিম বিশ্বাস স্থানীয়ভাবে চিকিৎসা নেন বলে জানা গেছে। এ ঘটনায় মোছাঃ সাজেদা বেগম ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে বালিয়াকান্দি থানায় এজাহার দায়ের করেছেন।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

বালিয়াকান্দিতে সোনাপুর বাজারে সংঘর্ষ, থানায় অভিযোগ দায়ের।

প্রকাশ : ০১:৫৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬