০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসনের সঙ্গে মতবিনিময়ে এমপি ডা. আতিক মুজাহিদ।

মোঃ জাকির হোসেন ফুলবাড়ী (কুড়িগ্রাম),
  • প্রকাশ : ০২:১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 7

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ। মোঃ জাকির হোসেন ফুলবাড়ী (কুড়িগ্রাম),

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ ফুলবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। সভায় সরকারি সেবার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম, উপজেলা মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শুরুর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।

মতবিনিময় সভায় ডা. আতিক মুজাহিদ বলেন, সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই সেবার সুফল যেন সাধারণ মানুষ সহজে ও নির্বিঘ্নে পায়, তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব। জনগণের আস্থা অর্জনের জন্য প্রতিটি দপ্তরকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, ফুলবাড়ীতে মাদক কারবারির সঙ্গে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ঘুষ ও অনিয়মের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সংসদ সদস্য জানান, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন, কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও কার্যকর করা এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মেরামতযোগ্য সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া বালারহাট ও বড়ভিটা বাজারসহ উপজেলার বিভিন্ন সড়কের বেহাল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সড়ক দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা সরাসরি জানানোর সুযোগ তৈরি করতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে এমপির মোবাইল নম্বর সংবলিত ব্যানার টানানোর উদ্যোগ নেওয়া হবে।

সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও মৎস্য খাতের আধুনিকায়ন এবং উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করবে এবং ফুলবাড়ী উপজেলার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে।

Please Share This Post in Your Social Media

প্রশাসনের সঙ্গে মতবিনিময়ে এমপি ডা. আতিক মুজাহিদ।

প্রকাশ : ০২:১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬