১০:২০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার। 

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০১:০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 5

 জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ, মাগুরা।

মাগুরায় দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুর ২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, মাগুরার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, যাকাত ইসলামের একটি মৌলিক স্তম্ভ, যা সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, সঠিকভাবে যাকাত আদায় ও বিতরণ নিশ্চিত করা গেলে তা দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক বৈষম্য কমাতে কার্যকর অবদান রাখতে পারে। তিনি যাকাত ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার। 

প্রকাশ : ০১:০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬