০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা।

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০১:৩৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ হেলাল উদ্দিন সরকার।

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ​এস. এম. নাজমুস ছালেহীনের নেতৃত্বে কাস্টমার সেজে অভিযান, অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় কোধালধর বাজারে অভিযান পরিচালনা করা হয়। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তারাকান্দায় তিনটি দোকানে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের বাজারদর যাচাই করতে তারাকান্দা উপজেলার কোধালধর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীনের নেতৃত্বে মোবাইল কোর্টের একটি টিম কাস্টমার সেজে বিভিন্ন দোকানে সিলিন্ডারের মূল্য যাচাই করেন। এ সময় দেখা যায়, সরকার নির্ধারিত ১,৩৪১ টাকা মূল্যের ১২ কেজি এলপিজি সিলিন্ডার চরম মূল্যে বিক্রি করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি দোকানের বিরুদ্ধে পৃথকভাবে ৩টি মামলায় মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম বরদাস্ত করা হবে না। জনসাধারণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা।

প্রকাশ : ০১:৩৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬