০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে অতিরিক্ত যাত্রীবহন ও ডাবল ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:২৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / 50
মোঃ নজরুল ইসলাম,শার্শা(যশোর)
শার্শা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সোমবার সকালে উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে এ অভিযান পরিচালনা করেন।
স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে অতিরিক্ত যাত্রীবহন এবং ডাবল ভাড়া আদায়ের অভিযোগে ৩টি বাসকে দন্ডবিধি-১৮৬০ অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়। বাসগুলো সাতক্ষীরা-যশোর রুটে চলাচল করে।
এছাড়া মোটর সাইকেলে তিনজন আরোহন করায় এবং মাস্ক পরিধান না করায় আরও ৩টি মামলায় ৭শ’ টাকা জরিমানা করা হয়।
জনসেবায় ভ্রাম্যমান আদালত।





















