০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীর চাটখিলে আঞ্চলিক মহাসড়কের বেহাল অবস্থা,বাড়ছে দুর্ভোগ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:২২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / 79
মোজ্জামেল হক,নোয়াখালী
নোয়াখালী জেলা চাটখিল উপজেলা ৫ নং মোহাম্মদ ইউনিয়ন বানসা ২ নংওয়ার্ড হইতে ৪ নং বদলকোট ইউনিয়ন পর্যন্ত রাস্তা,বানসা হইতে রেজ্জাকপুর সড়কে বেহাল অবস্থা। এই সড়কে দৈনিক ৫ থেকে ৬ হাজার লোকের চলাচল। মানুষের চলাচল করতে খুব সমস্যা হচ্ছে, যানবাহন চলাচল করতে খুব সমস্যা হচ্ছে। রিকশা সিএনজি অটোরিকশা চালাকেরা যেই কোন সময় দূঘটনার সম্মুখীন হতে পারে। যাতায়াতের রাস্তা বানসা হাজী বাড়ির ব্রিজ থেকে রেজ্জারপুর ব্রিজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার বেহাল দশা।
বিগত ৫ বছর আগে রাস্তাটার সংস্করণ এবং মেরামত করা হয়েছিলো। এরপর থেকে রাস্তাটা মেরামত করা হয় নাই।
গত ২ বছর যাবত থেকে রাস্তার বেহাল দশা,
রাস্তায় বড়-বড় গর্ত হওয়ার কারনে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এই রাস্তাটার সমস্যা গুলো দেখার মতো কেউ নেই। ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের সম্মানীত চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির ভাই এবং নোয়াখালী-১ আসনের এমপি মহোদয় এইচ এম ইব্রাহিম ভাই এর দৃষ্টি আর্কষন করেছি।
যেন এই রাস্তাটি নতুন করে সংস্করণ এবং মেরামত করা হয়।















