০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারাকান্দায় ১১ দলীয় ঐক্যজোটের জাতীয় সংসদ সদস্যের অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর।

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০৮:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 19

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ হেলাল উদ্দিন সরকার।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ১১ দলীয় ঐক্যজোটের নবনির্বাচিত জাতীয় সংসদ-সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর সংবর্ধনা ও ইফতার পার্টির জন্য আয়োজিত অনুষ্ঠানের চেয়ার টেবিলে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। তারাকান্দা উপজেলার ৬নং ঢাকুয়া ইউনিয়নের হরিয়াগাই বাজারে মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানের আয়োজকরা হামলা ভাঙচুরের ঘটনায় বিএনপির দুই কর্মী জড়িত দাবি করে তাদের বিচারের দাবি জানিয়েছেন।

​জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এই আসনে গত সংসদ নির্বাচনে ধানের শীষের পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার জানান, বিএনপির বদনাম করতে স্বতন্ত্র প্রার্থী ঘোড়ার লোকজনের সঙ্গে আঁতাত করে তারা এই নাটক সাজিয়েছে। এখানে বাস্তবে কোন অনুষ্ঠান ছিল না। তারা বিএনপি কর্মীদের ওপর হামলা করাসহ বিভিন্নভাবে গায়ে পড়ে ঝগড়ার চেষ্টা চালিয়ে আসছে। এই বিষয়ে জানতে সংসদ-সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর সঙ্গে মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

তারাকান্দায় ১১ দলীয় ঐক্যজোটের জাতীয় সংসদ সদস্যের অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর।

প্রকাশ : ০৮:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬