জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
- প্রকাশ : ০৮:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / 15
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ,মাগুরা।
সোনালী আশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় জাতীয় পাট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার ৬ মার্চ সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালি শেষে মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দীপঙ্কর ঘোষ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মাহবুবুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক আব্দুল আউয়াল,পাট চাষী রাজু আহমেদ, মোঃ মিলন মিয়া ও মনিরুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে পাটের বিকল্প নেই। প্রতি বছর বাংলাদেশ বিদেশে পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাই পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়তে পাটের চাষ বাড়াতে হবে। জেলার পাট চাষীদের প্রশিক্ষণ, উন্নয়ন, উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে সার প্রদান করতে হবে। পাট ও পাট জাত পণ্যের বাজার বাড়াতে পাটের চাষ বাংলাদেশের বাড়াতে হবে।
মাগুরা জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তর মাগুরা এ দিবসের আয়োজন করে।



















