১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা। 

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ১২:১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 15

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ,মাগুরা।

মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার ৮ মার্চ সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। সভায় খুন, ডাকাতি,ছিনতাই অপহরণসহ যৌন হয়রানি,বাল্য বিবাহ, মাদক দ্রব্যের আগ্রাসন, চোরাচালান প্রতিরোধ ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা হয়।

সভায় আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান তার বক্তব্যে বলেন, যে কোন মূল্যে মাদক নির্মুলসহ মাগুরা জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের যত্নশীল হতে হবে। এ সময় তিনি দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সবাইকে এসে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত মাগুরা গঠনের জন্য কাজ করার আহবান জানান।

মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ শামীম কবির, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহসিন উদ্দিন ফকির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা চেম্বার এন্ড কমার্স এর সভাপতি আখতার হোসেন, মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর, মাগুরার পিপি সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন।

বক্তারা জেলার আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে পারিবারিক শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে নিজেদের সন্তানদের সঠিক ভাবে প্রতিপালন করার আহবান জানান। সভায় জ্বালানী তেলের সুষ্ট সরবরাহ নিশ্চিত করার জন্য পেট্রোল পাম্পের মালিকদের আহবান জানান। এ সময় বক্তারা কোন পণ্য মজুদ করার সুযোগ না দেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা। 

প্রকাশ : ১২:১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬