১০টি ইউনিয়নের জনসাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছেন ইউএনও আমিনুল ইসলাম।
- প্রকাশ : ১২:১৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 20
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়নের জনসাধারণের মনে স্থান করে নিয়েছে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। জানা যায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কর্তব্য অবহেলা ও হয়রানী মূলক কাজ ঘোষ, দূর্নীতি সহ অভিযোগের শেষ নেই জনগনের। তবে এর ব্যতিক্রম ধর্মী কর্ম মাধ্যম সৎ দায়িত্বশীল কর্মকর্তাও রয়েছে। যারা লোভ লালসার উর্ধ্বে উঠে নিজ প্রতিষ্ঠানকে গড়ে তোলে জনবান্ধন ও বিপদগ্রস্ত অসহায় মানুষের আশ্রয়স্থল।
এদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম অন্যতম। কাজে যোগদানের বছরও পূর্ণ হয়নি এর ভেতর সেবা সততা আর অদম্য কর্ম স্পৃহা দিয়ে জয় করে নিয়েছেন তারাকান্দাবাসীর মন।
গত বছরের ৩ ডিসেম্বর, ২০২৬ইং তারিখ যোগদানের পর থেকেই চিত্র পাল্টে গেছে তারাকান্দা উপজেলা অফিসের সকল কার্যক্রম। লোভ পায় ভোগান্তি আর বৃদ্ধি পায় সেবার মান নিজের মতো করে সাজিয়েছেন উপজেলা অফিসের বিভাগের কার্যালয়। ফলে তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়নের মানুষের এখন জনদূর্ভোগ ভোগান্তি নেই বললেই চলে।




















