০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোণার কলমাকান্দায় নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / 43
হৃদয় আহমেদ,(কলমাকান্দা)নেত্রকোণা
নেত্রকোনার কলমাকান্দা গণেশ্বরী নদী থেকে পান – সুপারির ব্যবসায়ী আঃ রহমান (৫৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি নলচাপ্রা গ্রামের মৃত আব্দুল মোমেনের ছেলে। তিনি নলছাপ্রা বাজারের পান সুপারির দোকানদার।
আজ (১৬ আগস্ট) রবিবার দুপুর ১১ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলচাপ্রা বাজার সংলগ্ন গণেশ্বরী নদী থেকে তাকে উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা যায়, তার মধ্য পানের অভ্যাস ছিল। গত শনিবার দোকান বন্ধ করে আসার সময় হয়তো সে মধ্যপান করে এসেছিলেন। এসময় গণেশ্বরী নদীতে সাঁকো পার হওয়ার সময় পড়ে যায় এবং তার মৃত্যু হয় বলে ধারণা এলাকাবাসীর। আজ (১৬ আগস্ট) একই পথ দিয়ে স্থানীয় একজন যাচ্ছিলেন পরে মৃতদেহটিকে দেখে এলাকাবাসীকে খবর দেয় এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোঃ মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন,স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশটি উদ্ধার করে। পরে পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
























