১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সাংবাদিকতার এক উজ্জ্বল তারকালোক রফিক বিশ্বাস।

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ১২:২০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 15

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ হেলাল উদ্দিন সরকার।

ময়মনসিংহ জেলার তারাকান্দা ও ফুলপুর উপজেলার সাংবাদিকতার জগতে একটি অতি সুপরিচিত নাম রফিক বিশ্বাস। সংবাদ পরিবেশনে এলাকার সমস্যার সমাধান তুলে ধরার মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তিনি তারাকান্দা উপজেলার প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।

​১৯৬৮ সালের তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘী গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রফিক বিশ্বাস। তিনি ওই এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম গিয়াস উদ্দিন বিশ্বাসের সুযোগ্য পুত্র। পারিবারিক মূল্যবোধ আর সততার শিক্ষা নিয়ে ১৯৯১ সালে সাংবাদিকতা পেশায় তাঁর হাতেখড়ি। দীর্ঘ ৩৬ বছরের সাংবাদিকতা জীবনে রফিক বিশ্বাস অসংখ্য জাতীয় ও স্থানীয় দৈনিকে কাজ করেছেন। মরহুম মোহাম্মদ আবুল হোসেন সম্পাদিত ‘দৈনিক আজকের স্মৃতি’ পত্রিকার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু।

এরপর একে একে দৈনিক মুক্ত কণ্ঠ, আজকের আওয়াজ ও ভোরের ডাক-এ কাজ করেছেন। বিশেষ করে কাজী শাহেদ আহমেদ সম্পাদিত ‘দৈনিক আজকের কাগজ’ পত্রিকায় দীর্ঘ ১০ বছর কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। বর্তমানে তিনি মতিউর রহমান চৌধুরী সম্পাদিত ‘দৈনিক মানবজমিন’ ও ‘দৈনিক স্বজন’ পত্রিকায় অত্যন্ত দক্ষতার সাথে কর্মরত আছেন।

​রফিক বিশ্বাস কেবল নিজেই সাংবাদিকতা করেননি, বরং দীর্ঘ কর্মজীবনে অসংখ্য তরুণকে হাতে-কলমে সাংবাদিকতা শিখিয়ে দক্ষ সংবাদকর্মী হিসেবে গড়ে তুলেছেন। মাঠ পর্যায়ের সাংবাদিকতার পাশাপাশি তিনি স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে তিনবার দায়িত্ব পালন করেন এবং বর্তমানে দ্বিতীয় মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, রফিক বিশ্বাস কেবল একজন সংবাদকর্মী নন, বরং তিনি সমাজ পরিবর্তনের অন্যতম কারিগর। তারাকান্দা উপজেলার উন্নয়ন, দুর্নীতি ও জনদুর্ভোগের খবর সাহসের সাথে তুলে ধরে তিনি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রসার লাভ করেছেন।

Please Share This Post in Your Social Media

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সাংবাদিকতার এক উজ্জ্বল তারকালোক রফিক বিশ্বাস।

প্রকাশ : ১২:২০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬