০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর সঙ্গে নষ্ট মোবাইল ফোন নিয়ে ঝগড়া; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত্যু ঘোষণা।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ১২:২৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 16

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় স্বামীর সঙ্গে সামান্য পারিবারিক বিরোধের জেরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।রোববার (৮ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত গৃহবধূ মোছা. রুবিনা বেগম (২৫) ভীমনগর গ্রামের ফরিদ শেখের স্ত্রী এবং আলম সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বামীর নষ্ট মোবাইল ফোন মেরামত করা নিয়ে রুবিনা বেগম ও তার স্বামী ফরিদ শেখের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী ঘরের বাইরে চলে গেলে অভিমান করে রুবিনা বেগম নিজ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

কিছুক্ষণ পর তার শাশুড়ি ফরিদা বেগম ঘরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত ওড়না কেটে তাকে নিচে নামান এবং আশঙ্কাজনক অবস্থায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাঞ্চন মিয়া ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয়দের দাবি, পারিবারিক অভিমান থেকেই রুবিনা বেগম এ আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

স্বামীর সঙ্গে নষ্ট মোবাইল ফোন নিয়ে ঝগড়া; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত্যু ঘোষণা।

প্রকাশ : ১২:২৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬