জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায়।
- প্রকাশ : ০২:১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / 17
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ, মাগুরা।
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বুধবার ১১ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক শহরের পুরাতন বাজার এলাকায় ভীনদেশী নামক শোরুমে অভিযান পরিচালনা করা হয়।
বেলা ১১.৩০টা থেকে ১.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্নধরনের পোষাক,পাঞ্জাবী, টুপী সহ কসমেটিকস্ এর দোকান সমূহে তদারকি করা হয়। এসময় ভীনদেশী নামক প্রতিষ্ঠানে পাকিস্হানী পোষাকের কোন প্রমাণপত্র দেখাতে না পরা এবং কসমেটিকস্ সমূহে আমদানীকারকের প্রমাণপত্র দেখাতে ব্যার্থ হওয়ায় দোকানীকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় ভীনদেশী প্রতিষ্ঠানের একই মালিকাধীন নাবীয়ানা প্রতিষ্ঠানে একটি টুপির মূল্য ৪৯৯০ টাকা থাকায় দোকানীকে সর্তক করা হয়।এছাড়া এই রমজান মাসে কেউ যেন অযৌক্তিকভাবে কোন পণ্যের মূল্যবৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই), মো: রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন সহকারী পরিচালক সজল আহমেদ।




















