০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জুয়েলার্স দোকানে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৩ লাখ টাকার গহনা লুট।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০২:১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 14

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে একটি জুয়েলার্স দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে বহরপুর ইউনিয়নের খান সুপার মার্কেটের মেসার্স নিউ মাতৃ জুয়েলার্স দোকানের সাটারের হুক কেটে চোরেরা এ চুরি সংঘটিত করে।

দোকানটির স্বত্বাধিকারী শ্রী প্রদীপ কুমার পাল জানান, দোকানে সারানোর জন্য রাখা প্রায় ১২ আনা স্বর্ণ (মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা) এবং ডিসপ্লেতে থাকা ৪৫–৫০ ভরি রুপার গহনা (মূল্য প্রায় ২ লাখ টাকা) চুরি হয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে তিনি দাবি করেন।
চোরেরা দোকানের ভেতরের সিসিটিভি ফুটেজ মুছে দিয়ে এবং অন্যান্য ক্যামেরা ঘুরিয়ে রেখে যায় বলে জানা গেছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বাজারে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির অভিযোগ তুলে দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

জুয়েলার্স দোকানে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৩ লাখ টাকার গহনা লুট।

প্রকাশ : ০২:১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬